ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 139

বিদ্যুৎস্পর্শে মৃত্যু (প্রতীকী ছবি)

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের পানিতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহতরা হলেন শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসে দুই কিশোর। এরপর তারা আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়।

শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জামিল বলেন, বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাল্লায় বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু

সর্বশেষ আপডেট ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬