পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী তাহরিম, উদ্বেগে পরিবার
- সর্বশেষ আপডেট ১০:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 24
পর্তুগালের বেজা (Beja) জেলার ভিলা নোভা দে মিলফন্তেস (Vila Nova de Milfontes) এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বাংলাদেশি কিশোরী তাহরিম।
এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ তাহরিমের বাবা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা ও পর্তুগালপ্রবাসী।
গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে তাহরিম তাদের বাসার পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সিতাব মিয়া বলেন, “আমি শুধু আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। বিষয়টি সঙ্গে সঙ্গে পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (GNR)-কে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।”
জানা গেছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এদিকে, তাহরিমের পরিবারের সদস্যরা দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। কেউ যদি নিখোঁজ তাহরিম সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিকটস্থ পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। যদি নিখোঁজ তাহরিম এর সন্ধান পেলে জিএনআর কার্যালয় বা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো অথবা এই ফোন নাম্বারে +৩৫১৯২০৩৭৯৪৭২ ।
পরিবারের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় খুব শিগগিরই তাহরিমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।





































