ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মাসকটে জরুরি অবতরণ

চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 22

চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। অসুস্থ যাত্রীকে চিকিৎসা দিতে ফ্লাইটটি ওমানের মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেখানে বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার চিকিৎসার জন্য ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

মাসকাট বিমানবন্দরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, নিহত নারীর বাড়ি চট্টগ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা চলছে। এদিকে অন্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি মাসকাট থেকে ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে এবং বুধবার বিকেলে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাসকটে জরুরি অবতরণ

চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬