ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 39

রায়পুরায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি, জশনে জুলুস, দরুদ-কিয়াম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।

আলোচনা পর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার সঙ্গে মানুষের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

এর আগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বের করা হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়ে দরুদ ও সালাম পাঠ করেন। পরে দরুদ-কিয়াম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সর্বশেষ আপডেট ০৪:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬