ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের রিপোর্টে আস্থা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 63

জাতিসংঘের রিপোর্টে আস্থা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা সক্রিয় সেল গঠন করে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে; জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুমানের ভিত্তিতে তৈরি কোনো প্রতিবেদনের ওপর সরকার পদক্ষেপ নিতে পারে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল কায়েদা ঘাঁটি গড়ার চেষ্টা করছে; জাতিসংঘের প্রতিবেদনের এমন তথ্য সরকার কীভাবে দেখছে, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি প্রতিবেদনটি এখনো পড়েননি। তাই বিস্তারিত না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সরকার জাতিসংঘের প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে নিচ্ছে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটুকু তিনি শুনেছেন, প্রতিবেদনে বিষয়টি অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিতে পারে না। এ রিপোর্টে আস্থা নেই।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে, তার মূল্যায়ন জনগণই করবে। সরকার পরিস্থিতির উন্নতি করতে কাজ করছে, তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসে বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও দৃশ্যমান হয়েছে। পাশাপাশি কয়েকটি সংকটময় পরিস্থিতি সরকার সফলভাবে মোকাবিলা করেছে বলে দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে দীর্ঘ সময় জ্বালানির দাম বাড়ানো হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য কারণে সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি অতীতে গ্যাসের আমদানিনির্ভরতা তৈরি হয়েছিল। এই নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোর এলাকায় নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব উৎস থেকে আগামী কয়েক বছরের মধ্যে দেশের গ্যাসের চাহিদা মেটানোর সক্ষমতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষিঋণের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কার্যক্রম এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিয়েও সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘের রিপোর্টে আস্থা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬