ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাউঞ্জে ঠাঁই নেই, মেঝেতেই বিমানের যাত্রীরা

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 42

লাউঞ্জে ঠাঁই নেই, মেঝেতেই বিমানের যাত্রীরা

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। দীর্ঘ সময় অপেক্ষায় যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কেউ কেউ বিমানবন্দরের মেঝেতেই রাত কাটিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিকাল পর্যন্ত ফ্লাইটটি রোম থেকে ছেড়ে যায়নি।

ফ্লাইটে মোট ২৬০ জন যাত্রী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী। যাত্রীরা জানান, বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে গিয়ে হোটেলে রাখার সুযোগ হয়নি। ফলে বিমানবন্দরের ভেতরেই তাদের অবস্থান করতে হচ্ছে।

একজন যাত্রী জানান, যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে প্রথমে প্রায় আট ঘণ্টা যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই বসিয়ে রাখা হয়। ফ্লাইটে শিশু ও বয়স্ক যাত্রী থাকায় দীর্ঘ অপেক্ষায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়।

তিনি বলেন, শুক্রবার রাতে বিমান কর্তৃপক্ষ একটি লাউঞ্জের ব্যবস্থা করলেও সেখানে এত বেশি যাত্রীর জায়গা হয়নি। ফলে অনেকেই বিমানবন্দরের মেঝেতে রাত কাটান।

আরেক যাত্রী জানান, ফ্লাইটে বেশ কয়েকজন ডায়াবেটিসের রোগী রয়েছেন। তাদের নিয়মিত খাবার ও ইনসুলিন নেওয়া প্রয়োজন হলেও প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন লাগেজে থাকায় তারা সমস্যায় পড়েছেন। শিশুরাও দীর্ঘ সময় খাবার না পেয়ে অসুস্থ ও বিরক্ত হয়ে পড়ছে বলে জানান তিনি।

যাত্রীদের অভিযোগ, খাবার সরবরাহেও দেরি হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সকালের নাস্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিমানবন্দরে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটি বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য শনিবার দুপুরে বাংলাদেশ থেকে একটি প্রকৌশলী দল রোমের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দলটির রোমে পৌঁছানোর কথা।

বিমান কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি মেরামত শেষ হলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাতে পারে।

ফ্লাইটটি শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে। এরপর থেকেই যাত্রীরা রোম বিমানবন্দরে আটকা রয়েছেন।

বিমানের দেওয়া সময়সূচি অনুযায়ী, সব মিলিয়ে যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হতে পারে। ফ্লাইটে বাংলাদেশি যাত্রী ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাউঞ্জে ঠাঁই নেই, মেঝেতেই বিমানের যাত্রীরা

সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬