ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের থাকার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 208

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশসীমা বন্ধ হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় শনিবার বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সকালে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আকাশসীমা বন্ধের প্রথম দফায় ২৭টি ফ্লাইট স্থগিত হয়। এতে প্রায় ১০ হাজার যাত্রীর নির্ধারিত ভ্রমণ ব্যাহত হয়েছে। অনেকেই ট্রানজিট বা সংযোগ ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। হঠাৎ সিদ্ধান্তে পড়ে অনিশ্চয়তায় পড়েন তারা।

এ অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করেছে। কেউ কেউ বিমানবন্দর ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট সূচি স্বাভাবিক হলে যাত্রীদের মুঠোফোনে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

পরিস্থিতি এখনো অস্থির। আকাশপথ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার গতিপ্রকৃতির ওপর। ততদিন যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বাড়তি নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালালে ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের থাকার ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৩:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬