ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের জে-১০সি যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 17

চীনের জে-১০সি যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া চলছে। চলতি অর্থবছরে প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, এমআরসিএ হিসেবে জে-১০সি এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আলোচনা হয়েছে। ইতোমধ্যে নেগোসিয়েশন বৈঠকের ভিত্তিতে খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের জন্য তা সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জে-১০সি যুদ্ধবিমানের সক্ষমতা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান রাফালকে ভূপাতিত করেছে; এটি এখন প্রতিষ্ঠিত তথ্য। তার দাবি, ওই অভিজ্ঞতা বাংলাদেশকে চীনা মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহী করেছে।

তিনি বলেন, রাফাল বা ইউরোফাইটার টাইফুনের মতো ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় একই ধরনের সক্ষমতার চীনা যুদ্ধবিমানের দাম তুলনামূলক কম। জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনের জে-১০সি যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৮:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬