ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগে ‘ফ্যাসিবাদের শেষ ছায়াও বিদায়’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 16

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাতে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী নয়, বরং নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির পদত্যাগে ‘ফ্যাসিবাদের শেষ ছায়াও বিদায়’: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ১০:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬