ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম কেড়ে নিয়েছে ৯৫০ শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 10

হামে মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ৯৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৫১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে চলতি বছরে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে।

একই সময়ে আরও ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম কেড়ে নিয়েছে ৯৫০ শিশুর প্রাণ

সর্বশেষ আপডেট ০৫:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬