হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৫:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 204
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১ জনে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০।
এই সময়ে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।






























