ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 37

মিরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এ সময় চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস। ঘটনাস্থলটি শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত।

নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ আপডেট ০১:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬