ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলে এসআইয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 32

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলে এসআইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামের এক পুলিশ কর্মকর্তা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক (এসআই) হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তায় পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল দায়িত্ব পালন করে। ওই দলের সদস্য ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। বুধবার সকালে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলে এসআইয়ের আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬