ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা এরশাদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 35

বিদিশা এরশাদ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর বুধবার (২৬ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে বিদিশার পক্ষে আইনজীবী আতিকুর রহমান জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলাটি ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় দায়ের করা হয়। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার মামলাটি করেন।

মামলার বিচার শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে ফ্ল্যাট বিক্রির কথা বলে মোশাররফ হোসেনের সঙ্গে বিদিশার চুক্তি হয়। পরে ফ্ল্যাট কেনার জন্য বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয়। পরবর্তীতে এ নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে এবং ২০০৮ সালে মামলা করেন মোশাররফ হোসেন।

বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তাদের এক ছেলে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা এরশাদ

সর্বশেষ আপডেট ০৫:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬