ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

দিদারুল ইসলাম, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 41

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াছির খাঁন (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (২৩) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছির খাঁন ও নিখোঁজ ইব্রাহিম ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন জানান, ঢাকার আফতাবনগর থেকে পাঁচ বন্ধু কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। হোটেলে মালামাল রেখে তারা সৈকতে গিয়ে গোসলে নামেন।

তিনি বলেন, যে এলাকায় তারা গোসলে নেমেছিলেন, সেখানে স্রোত বেশি থাকায় লাল পতাকা টানিয়ে গোসল না করার সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি না মেনে তারা পানিতে নামেন। কিছুক্ষণ পর স্রোতের টানে পাঁচজনই ভেসে যান। তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইয়াছির ও ইব্রাহিম স্রোতে ডুবে যান।

পরে তীরে ওঠা পর্যটকরা বিষয়টি লাইফগার্ড কর্মীদের জানালে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

সর্বশেষ আপডেট ০৬:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬