দীঘিনালার দুই বৌদ্ধ মন্দির পরিদর্শনে জোন কমান্ডার
- সর্বশেষ আপডেট ১১:২৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 16
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী দীঘিনালা বনবিহার ও কামাকুছড়া ধম্মাংকুর (ধলাইমা) বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমীন পিএসসি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মন্দির দুটি পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধ ভিক্ষু ও উপস্থিত ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। পরিদর্শনকালে তাঁর সঙ্গে জোনের আরএমও ক্যাপ্টেনসহ অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার মন্দিরগুলোর পরিবেশ, ধর্মীয় কার্যক্রম এবং স্থানীয় জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্প্রীতির প্রশংসা করেন। শান্তি ও সম্প্রীতির এই ধারা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দীঘিনালা বনবিহার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। প্রতিদিন সেখানে বহু ভক্ত ধর্মীয় অনুশীলনে অংশ নেন।




























