মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের আর্থিক সহায়তা
- সর্বশেষ আপডেট ১২:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 30
খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের খেলোয়াড়দের ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে দীঘিনালা জোন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসির নির্দেশনায় বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের খেলোয়াড়দের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলটি উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগামীতে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নেবে দলটি।
এ সময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করে বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ভবিষ্যতেও দীঘিনালা জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ ধরনের আর্থিক সহায়তা ও উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনে খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে।

















