ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮২ দিন পর দেশে ফিরল ৭ শ্রমিকের মরদেহ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 31

৮২ দিন পর দেশে ফিরল ৭ শ্রমিকের মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরে সেগুলো নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। প্রথম দফায় গত ২৭ আগস্ট তাঁদের মধ্যে নয়জনের মরদেহ দেশে আনা হয়েছিল।

বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৮২ দিন পর দেশে ফিরল ৭ শ্রমিকের মরদেহ

সর্বশেষ আপডেট ১০:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬