ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গ্যাস সংকট নিরসনে মতবিনিময় সভা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 54

নরসিংদীতে গ্যাস সংকট নিরসনে মতবিনিময় সভা

নরসিংদীতে চলমান গ্যাস সংকট ও সমস্যা নিরসনে করণীয় নির্ধারণে শিল্পকারখানা ও সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

সভায় জেলার ৩৬৫টি শিল্পকারখানার মালিক ও ১৮টি সিএনজি পাম্পের মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় গ্যাসের স্বল্প চাপ, অনিয়মিত সরবরাহ এবং শিল্প ও পরিবহন খাতে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

সভায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ মো. রাশেদুল হাসান রিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব হোসেন, তিতাস গ্যাস ঘোড়াশাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমান, নরসিংদী জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহসভাপতি মো. হারুন অর রশিদ, যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, নরসিংদী জেলা সিএনজি পাম্প স্টেশন মালিক সমিতির সভাপতি মো. মোমেন মোল্লাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ‘নরসিংদীর গ্যাস নরসিংদীর বাইরে যাবে না; এ জেলার সমস্যা সমাধানের পরই অন্য বিষয় দেখা হবে।’ তিনি বলেন, গ্যাস সংকট নিয়ে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। সরকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং কোনো অভিযোগ এড়িয়ে যাওয়া হচ্ছে না।

তিনি বলেন, আলোচনায় উঠে এসেছে যে আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। সামনে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শিল্পকারখানা সচল রাখার পাশাপাশি গ্যাসের ওপর নির্ভরশীল পরিবহন খাতের মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন।

অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, সীমিত সরবরাহের মধ্যে অবৈধ সংযোগ থাকলে সংকট আরও তীব্র হয়। তাই কোথায় অবৈধ সংযোগ রয়েছে, তা শনাক্ত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব সংযোগ কোথায় এবং কার মাধ্যমে দেওয়া হচ্ছে, তাও খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত ও জোরালোভাবে মনিটরিংয়ের নির্দেশ দিয়ে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনোভাবেই অবৈধ সংযোগ চালু রাখতে দেওয়া হবে না।

অন্যদিকে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাশেদুল হাসান রিন্টু বলেন, নরসিংদী থেকে গ্যাস গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এসব এলাকায় সরবরাহের পাশাপাশি নরসিংদীর শিল্পকারখানাগুলোতেও প্রয়োজনীয় গ্যাসের চাপ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে জেলার অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন স্বাভাবিক রাখতে পারছে না। এতে শ্রমিকদের বেতন, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে উদ্যোক্তারা আর্থিক চাপে পড়ছেন। সংকট দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব শিল্প ও কর্মসংস্থানে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নরসিংদীর শিল্পকারখানা সচল রাখতে দ্রুত পর্যাপ্ত চাপসহ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে গ্যাস সংকট নিরসনে মতবিনিময় সভা

সর্বশেষ আপডেট ০৬:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬