ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 98

স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ব্যক্তিকে গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদের এবং আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এতদিন এসব ব্যক্তি দেশেই লুকিয়ে ছিলেন। পুলিশের গোয়েন্দা সহায়তা কোথায় ছিল, সে প্রশ্নও তোলেন তিনি। অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যের সঙ্গে তুলনা করে পুলিশের গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জাতিসংঘের একটি হিসাবের উল্লেখ করে বলেন, এক মাসে দেশে প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। পাশাপাশি গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি করে নাগরিকদের হত্যা করতে পারে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে গণতন্ত্রহীন পরিস্থিতি তৈরি করেছিল; সেই শক্তিকে দেশের মানুষ আবার রাজনীতিতে দেখতে চাইবে কি না, সেটিই প্রশ্ন।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাসহ অন্য সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তারা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদকে ভূষিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬