ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

পুলিশের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধারের জন্য পুলিশের প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপ্রতিম হত্যার বিচারও রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিমের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। মাত্র ১৩ বছর বয়সী এই শিশু নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের প্রশংসা করতে পারি যে, তারা ১২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।’ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বিচার করবে আদালত, আমরা সব ধরনের সহযোগিতা করব।’ আইনানুগ প্রক্রিয়া শেষ করে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত বিচার সম্পন্নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬