ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে গ্রেপ্তারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 22

ভারত থেকে দেশে ফিরে আত্মসমর্পণ ও আইনি লড়াইয়ের বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতের প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। তবে তার আপিলের কোনো আইনি সুযোগ থাকলে সেটি আদালত ও আইন অনুযায়ী নির্ধারিত হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা যেতে পারে। তবে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা সঠিক সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য মাফিয়া সংগঠন হিসেবে তাদের কর্মকাণ্ডের ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত। কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে তারা নন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; দেশের সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছেন। জুলাইয়ের শক্তিকে কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধানসহ বিভিন্ন আইন সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে গ্রেপ্তারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬