ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 85

যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আবু তালেব (৪৭) বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকার বাসিন্দা। তিনি মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে। তার মায়ের নাম মোছা. আনোয়ারা খাতুন।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬