ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠার ছন্দে মুখর ইছামতি নদী

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 116

বৈঠার ছন্দে মুখর ইছামতি নদী

মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।

নৌকা বাইচে ঘিওর উপজেলার দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, হরিরামপুরের গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ মোট পাঁচটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় হরিরামপুর উপজেলার কাঞ্চনপুরের গায়ান তরী চ্যাম্পিয়ন হয়।

কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি কাটাখালী থেকে নৌকা বাইচ শুরু হয়ে গোপীনাথপুর ইউনিয়নের মনোপীড় মাজারসংলগ্ন ঘাটে গিয়ে শেষ হয়। গোপীনাথপুর মনোপীড় মাজার কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুপুর থেকেই নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। নানা রঙ ও সাজে সজ্জিত নৌকায় মাল্লাদের বৈঠার তালে তালে ‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর পাড়। নৌকায় থাকা প্রতিযোগীদের নাচ-গান ও বৈঠার ছন্দে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীদের করতালি ও হর্ষধ্বনিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে দূরদূরান্ত থেকে হাজারো দর্শনার্থী নৌকা বাইচ দেখতে আসেন।

ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাসিন্দা কালাম মিয়া বলেন, ‘৪-৫ বছর পর বাইচ দেখলাম। আইজ ভালো বাইচ হইচে। মানুষ আর মানুষ। বৈঠার হেইও হেইও তালে বাইচ মেলা ভালো লাগছে।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য। হাজার হাজার মানুষ এ আয়োজন উপভোগ করছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় এবারের নৌকা বাইচ আরও প্রাণবন্ত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী এবং মনোপীড় মাজার কমিটির সদস্যসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৈঠার ছন্দে মুখর ইছামতি নদী

সর্বশেষ আপডেট ০৪:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬