ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে কাফনের কাপড় মাথায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০১:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 151

শরীয়তপুরে কাফনের কাপড় মাথায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল

শরীয়তপুর শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাথায় কাফনের কাপড় পড়ে এ মিছিল করা হয়েছে বলে জানা গেছে।

জুমার নামাজের সময় শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে পুলিশ বক্সের দিকে যায়। পরে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলের সামনে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।

মিছিলের বিষয়ে সাজিদ মোল্লার একটি ফেসবুক পোস্টেও বক্তব্য পাওয়া গেছে। সেখানে তিনি দাবি করেন, প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও মাথায় কাফন বেঁধে আকস্মিকভাবে মিছিল করার সক্ষমতা তাদের রয়েছে। একই পোস্টে তিনি দাবি করেন, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনায় আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া সায়েম (১৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি পালং থানার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে।

পালং মডেল থানার ওসি শাহ-আলম বলেন, ‘জুমার নামাজের সময় কয়েকজন মিলে শহরের পুলিশ বক্সের দিকে একটি মিছিল করেন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে কাফনের কাপড় মাথায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল

সর্বশেষ আপডেট ০১:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬