ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় কোকো স্মৃতি টুর্নামেন্টে উসমান একাদশের শিরোপা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০২:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 69

রায়পুরায় কোকো স্মৃতি টুর্নামেন্টে উসমান একাদশের শিরোপা

নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রায়পুরা ফ্রেন্ড সার্কেল ইউনাইটেড একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবিয়াবাদ উসমান ফুটবল একাদশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরিজকান্দি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন গ্রামের শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বিজয়ী দলের টিম লিডার হাজী উসমান মিয়ার হাতে একটি ফ্রিজ তুলে দেন।

জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য এবং সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শিল্পপতি জান্নাতুল হক শাপলা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহসম্পাদক এম এন জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক মেয়র আব্দুল কদ্দুছ মিয়া, নাজমুল হক ভূঁইয়া মোহন, আলফাজ উদ্দিন মিঠু, নুর আহমেদ চৌধুরী মানিক, এস এম রফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য মামুনুল হক সাগর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ ও সবল জাতি গঠনে ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য অভিভাবক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবক ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ফুটবলকে আবারও জনপ্রিয় করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন। তাদের মতে, খেলাধুলার সঙ্গে কিশোর ও তরুণদের সম্পৃক্ত রাখা গেলে তারা অপরাধমূলক কর্মকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত আড্ডা থেকে দূরে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় কোকো স্মৃতি টুর্নামেন্টে উসমান একাদশের শিরোপা

সর্বশেষ আপডেট ০২:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬