ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 59

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের অসুস্থ হয়ে পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে মাঠে ফুটবল খেলার একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। কিছুক্ষণ পর তিনি উপুড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় মাঠে থাকা অন্যরা তাকে তুলে ধরার চেষ্টা করেন। তার বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ারও চেষ্টা করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশরাফুল আফসারের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, ‘মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

আশরাফুল আফসার ২৫তম বিসিএসের একজন ক্যাডার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিবের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬