শিরোনাম
উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 15
সরকার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সরকারের উপসচিব হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তালিকাভুক্ত ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ করা হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি কার্যকর করা হয়েছে।































