ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 52

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার সকালে নীলফামারী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানসহ সরকারি কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রুবেল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এছাড়া জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সর্বশেষ আপডেট ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬