ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৫:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 10

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবানের শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে খাল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বান্দরবান প্রেসক্লাব চত্বরে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় ‘শিলক খাল রক্ষা করুন, বালু উত্তোলন বন্ধ করুন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিলক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খালের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে কৃষি, পরিবেশ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। দীর্ঘদিন ধরে খাল থেকে বালু উত্তোলন চলতে থাকলে এর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ক্ষতির মাত্রা আরও বাড়বে।

বক্তারা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিলক খাল রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও শিলক খাল রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি উসাই নু মারমা, সাধারণ সম্পাদক উমংহ্লা উথিসিং মারমাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৫:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬