ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 172

শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল-স্ত্রী গ্রেপ্তার

নাটোরে দুই শিশুর বিরোধের জেরে আট বছরের শিশু বায়েজিদ বিন মাহমুদের ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল শাকিল নাটোরে কর্মরত। স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে শহরের চেয়ারম্যান রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। একই বাড়ির নিচতলায় ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলন পরিবার নিয়ে থাকেন। বায়েজিদ তার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, বুধবার রাতে ওই বাড়িতে পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করা হয়। সেখানে শাকিলের চার বছর বয়সী মেয়ের সঙ্গে বায়েজিদের ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি পরিবারের সদস্যরা মীমাংসা করেন।

তবে শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে শাকিল বায়েজিদকে জোর করে নিজের বাসায় নিয়ে যান। কিছুক্ষণ পর বায়েজিদ ডান হাতের বিচ্ছিন্ন আঙুল নিয়ে কান্না করতে করতে নিজের বাসায় ফিরে আসে।

পরিবারের কাছে বায়েজিদ অভিযোগ করে, খাটের পায়ার ওপর তার হাত রেখে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঙুল কেটে দেওয়া হয়েছে। পরে শিশুটিকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর কনস্টেবল শাকিল পুলিশ সুপারের কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন, বায়েজিদ তার মেয়েকে যৌন নিপীড়ন করেছে। এ অভিযোগের পর তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যান।

পরে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুলিশের দাবি, সেখানে মেঝে ও খাটের পাটাতনে রক্তের দাগ পাওয়া যায়। মেঝের এক পাশে বিচ্ছিন্ন আঙুলের একটি অংশও পাওয়া গেছে।

শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলন বলেন, একই বাড়িতে বসবাসের কারণে তার ছেলে ও কনস্টেবলের মেয়ের মধ্যে চলাফেরা ছিল। পিকনিকের সময় তাদের ধাক্কাধাক্কি হলেও বিষয়টি গুরুতর ছিল না। এরপরও তার ছেলেকে বাসায় নিয়ে গিয়ে আঙুল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বায়েজিদের বাবা।

নাটোর সদর হাসপাতালের চিকিৎসক মাহবুর রহমান বলেন, ডান হাতের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, দুই শিশুর বিরোধের জেরে কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনের বিরুদ্ধে বায়েজিদের ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তারা আত্মগোপনে ছিলেন। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বায়েজিদের বাবা মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে শাকিল ও নাছরিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, কনস্টেবল শাকিল তার মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগও তদন্ত করে দেখা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল-স্ত্রী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৫:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬