ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০২:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 116

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেন। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, আগের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ভোটাররা তাঁকে নির্বাচিত করবেন বলে তিনি আশা করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মো. আলমগীর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

সর্বশেষ আপডেট ০২:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬