ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০১:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 137

বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বান্দরবান জেলা শহরের প্রধান সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা এবং যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বান্দরবান পৌরসভা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের ট্রাফিক মোড় থেকে বান্দরবান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, ভাসমান হকারদের সামিয়ানা ও বিভিন্ন মালামাল সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে স্থায়ী ব্যবসায়ীদের দোকানের সীমানার বাইরে ফুটপাত দখল করে মালামাল রাখার বিষয়ে সতর্ক করা হয়।

দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজটও বাড়ছিল। পৌরসভার এ অভিযানের ফলে ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচল সহজ এবং যানজট কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকার ও দোকানদারদের সতর্ক করা হয়েছে। প্রথম পর্যায়ে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে একইভাবে ফুটপাত দখল করে রাখলে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সর্বশেষ আপডেট ০১:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬