ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে নিহত উপজেলা বিএনপি নেতা, আটক ২

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 35

জাহেদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জাহেদুল আলমকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন জাহেদুল আলম। বাসার সামনে পৌঁছানো মাত্রই উৎপেতে থাকা তিন–চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। জাহেদুল আলমকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছুরিকাঘাতে নিহত উপজেলা বিএনপি নেতা, আটক ২

সর্বশেষ আপডেট ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬