ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশে আত্মগোপনে ছিলেন মোজাফফর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 31

মেজর অবসরপ্রাপ্ত মো. মোজাফফর হোসেন

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, দীর্ঘ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্তে যাতায়াত করতেন।

ডিবি সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মেজর মোজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পাশাপাশি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পারাপারও করতেন বলে তদন্তে উঠে এসেছে।

ডিএমপি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কোর্ট মার্শালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মেজর মোজাফফর হোসেনের বিরুদ্ধে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। ওই ঘটনার পর সামরিক আদালতে বিদ্রোহে জড়িত একাধিক সেনা কর্মকর্তার বিচার হয়। এতে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে মেজর মোজাফফর এতদিন গ্রেপ্তার এড়িয়ে ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে দেশে আত্মগোপনে ছিলেন মোজাফফর

সর্বশেষ আপডেট ০৯:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬