ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম-উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 39

হাম ও এর উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম-উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬