ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 52

রায়পুরায় সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

নরসিংদীর রায়পুরায় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনীয়তা, স্থাপন পদ্ধতি, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ খরচ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে মূল বক্তব্য ও দিকনির্দেশনা দেন প্রতিষ্ঠানটির রিজিওনাল ডিরেক্টর ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও পরিবেশদূষণ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও শিল্পকারখানায় প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় করা সম্ভব।

শাখাওয়াত হোসেন ভূঁইয়া আরও বলেন, স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা গেলে বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে সহায়ক হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, কারিগরি সহায়তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সেবা দেওয়ার মাধ্যমে এ খাতে কাজ করছে মাইশা পাওয়ার টেক বিডি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন ব্যয়, ব্যবহারিক সুবিধা, বিদ্যুৎ সাশ্রয় ও কারিগরি সেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্টরা তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন। বক্তারা বলেন, জ্বালানি ব্যয় কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি।

কর্মশালায় উপস্থিত ছিলেন মাইশা পাওয়ার টেক বিডির প্রকৌশলী আবদুল হালিম, রায়পুর প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাবের সভাপতি বশির আহমদ মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী হাবিব উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

সর্বশেষ আপডেট ০৪:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬