ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র হামলা চালালে বাব আল-মানদেব বন্ধের প্রস্তুতি হুতিদের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 18

ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় যুক্তরাষ্ট্র হামলা চালালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দিয়ে বাব আল-মানদেব প্রণালি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে তেহরান—এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং দেশটির মিত্র হুতিদের কাছে সম্প্রতি এ বার্তা পৌঁছানো হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, বাব আল-মানদেব প্রণালিতে হামলার জন্য হুতিরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। লোহিত সাগরের প্রবেশপথ হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ নৌপথের কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছিলেন। তবে হুতিদের কাছে ইরানের বার্তা ওই ঘোষণার পর পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

বাব আল-মানদেব ও হরমুজ প্রণালি—মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির দুটি গুরুত্বপূর্ণ পথ। হরমুজ প্রণালি বন্ধ থাকার পাশাপাশি বাব আল-মানদেবেও নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

হুতিদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিরাই প্রণালি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করবেন।

ইরান হুতিদের নিজেদের আঞ্চলিক মিত্র জোট ‘প্রতিরোধের অক্ষ’-এর অংশ হিসেবে দেখে। এই জোটে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোও রয়েছে। তবে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুতিরা এখনো আনুষ্ঠানিকভাবে সরাসরি অংশ নেয়নি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান হুতিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র হামলা চালালে বাব আল-মানদেব বন্ধের প্রস্তুতি হুতিদের

সর্বশেষ আপডেট ১০:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬