ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ অবরোধে শিক্ষার্থীরা, সচিবালয়ে ছয় দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 26

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা আয়োজন ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে আলোচনায় অংশ নিলেও, আরেক অংশ শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ছয় দফা দাবি সরকারের কাছে তুলে ধরেন।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, পুনঃপরীক্ষা ও আগের ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করা, ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া, মানসিক প্রস্তুতির জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা এবং পরীক্ষা হলে শিক্ষকদের অযৌক্তিক কঠোর আচরণ বন্ধ করা।

তবে সচিবালয়ে প্রতিনিধি দল আলোচনায় গেলেও আন্দোলনের আরেক অংশ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকে।

বিকেল সাড়ে ৫টার পর তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষ করে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ অবরোধে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারী মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, তাদের একমাত্র দাবি এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে সায়েন্সল্যাব মোড় অবরোধের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন আন্দোলনকারীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহবাগ অবরোধে শিক্ষার্থীরা, সচিবালয়ে ছয় দফা দাবি

সর্বশেষ আপডেট ০৮:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬