ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই; তিনি বাংলাদেশে আসামাত্রই গ্রেফতার হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তার বিরুদ্ধে রায় ও সাজা হয়েছে, তাই আইনগতভাবে আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে।

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এর জন্য ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি বর্তমানে দিল্লিতে পলাতক অবস্থায় আছেন এবং তার কাছে বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি নেই বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে তিনি বলেন, নতুন কোনো সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। সম্প্রতি দুটি দেশ সফর শেষে তিনি দেশে ফিরেছেন; পর্যায়ক্রমে অন্যান্য দেশ সফর করবেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিষয়টি আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। এ সংকট সমাধানে সরকারি-বেসরকারি এবং কূটনৈতিক বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার: শামা ওবায়েদ

সর্বশেষ আপডেট ০৯:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬