বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
- সর্বশেষ আপডেট ০৯:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 33
বাংলাদেশে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য ঘূর্ণিঝড় মৌসুমে সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। নিরাপদ থাকতে আগাম পরিকল্পনা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার (২০ জুলাই) এক বার্তায় জানায়, ঘূর্ণিঝড়ের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। দূতাবাসের আবহাওয়া-সংক্রান্ত সতর্কবার্তা পেতে STEP-এ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। বড় কোনো দুর্যোগে নিবন্ধিত জরুরি নম্বরের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতেও এটি সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।
দূতাবাস আরও জানায়, ঝড়ের সময় ফ্লাইট বাতিল বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি বিবেচনায় রেখে আগেই বিকল্প পরিকল্পনা তৈরি করা উচিত। পরিবারের সদস্য বা স্বজনদের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা হবে, সে বিষয়েও প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশনের ওষুধ ও স্থানীয় মুদ্রা পানিরোধী ব্যাগে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক, টর্চলাইট এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি সঙ্গে রাখারও পরামর্শ দিয়েছে দূতাবাস।



































