ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 54

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের জন্য বড় সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এখন থেকে কোনো স্পনসর বা স্থানীয় আমন্ত্রণপত্র ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি পর্যটন ভিসায় দুবাইসহ দেশটির বিভিন্ন শহরে একাধিকবার প্রবেশ করা যাবে।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এই দীর্ঘমেয়াদি ভিসা চালুর ঘোষণা দিয়েছে। আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানায়, ভিসাধারীরা পাঁচ বছরের মধ্যে ইচ্ছামতো একাধিকবার দেশটিতে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন আমিরাতে অবস্থান করা যাবে। প্রয়োজন হলে আরও ৯০ দিন থাকার অনুমতি চাওয়া যাবে। তবে এক ক্যালেন্ডার বছরে মোট অবস্থানের সময় কোনোভাবেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।

এই ভিসা নিয়মিত ভ্রমণকারী, ব্যবসায়ী এবং প্রবাসীদের স্বজনদের জন্য বিশেষ সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

ভিসার জন্য আবেদন করতে বৈধ পাসপোর্ট (কমপক্ষে ছয় মাস মেয়াদ), সাম্প্রতিক রঙিন ছবি, স্বাস্থ্যবিমার প্রমাণ, আসা-যাওয়ার নিশ্চিত বিমান টিকিট এবং গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর ব্যাংক হিসাবে অন্তত ৪ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের অর্থ থাকতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।

আগ্রহীরা ইউএইর সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম, স্মার্ট অ্যাপ, কাস্টমার হ্যাপিনেস সেন্টার অথবা আমের সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন।

দুবাই প্রশাসনের তথ্য অনুযায়ী, সরকারি ফি, সার্ভিস চার্জ ও ফেরতযোগ্য জামানত মিলিয়ে এই ভিসার প্রাথমিক আবেদন ব্যয় ৩ হাজার ৭১৩ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৪ হাজার টাকার কিছু বেশি। ব্যক্তিগত পরিস্থিতি ও প্রয়োজনীয় নথির ভিত্তিতে এ ব্যয়ে কিছুটা পরিবর্তন হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর

সর্বশেষ আপডেট ০৮:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬