শিরোনাম
জেলি পুশ বাগদা ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৪:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 58
সাতক্ষীরা সদর উপজেলার বীনেরপোতা এলাকায় যৌথ অভিযানে ৮২০ কেজি জেলি পুশ করা বাগদা চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসন, বিজিবি ও মৎস্য বিভাগের অভিযানে এসব চিংড়ি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় আল মামুন নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, জব্দকৃত চিংড়িতে জেলি পুশের প্রমাণ মেলে। জনস্বাস্থ্য সুরক্ষায় সেগুলো ট্রাকের চাকায় পিষে বিনষ্ট করা হয়।
প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




































