৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যা মামলার আসামি
- সর্বশেষ আপডেট ০৩:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 88
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করা হয়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০শে মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তার গুলিতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার একটি সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের কার্যক্রম পরিচালনা করে। বিচারে কয়েকজন সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছিল। আটক হওয়া মেজর (অব.) মোজাফফর হোসেন সেই মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন।



































