ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কম খরচে বেসরকারি হাসপাতালেও হবে ডেঙ্গু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 15

ডেঙ্গু

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোকে সরকারি নির্ধারিত কম খরচে ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

জাতীয় সংসদে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রোগীর চাপ বাড়লে বেসরকারি হাসপাতালগুলোকে ১০ শতাংশ শয্যা খালি রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত দুই মাস ধরে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। সিভিল সার্জন, জেলা প্রশাসক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে মশা ও লার্ভা নিধনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আর সিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১ লাখ ৬৬ হাজার আরডিটি কিট মজুদ রয়েছে, পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আরও ৫ লাখ কিট সংগ্রহ করা হবে।

ডেঙ্গু মোকাবিলায় সেনাবাহিনী ও মোবাইল হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে বলে সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে আইসিইউ দেওয়ার কথা বলা হয়নি। তবে দেশের ১২টি জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ চালু রয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় এ সুবিধা চালু করা হবে।

চিকিৎসক সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সীমিত জনবল দিয়েই মাঠ পর্যায়ে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া ডেঙ্গুর প্রকোপ বাড়লে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কম খরচে বেসরকারি হাসপাতালেও হবে ডেঙ্গু পরীক্ষা

সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬