ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে স্বীকৃতি শর্তে সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি: ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 13

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরব যোগ দিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না বলেও তিনি স্পষ্ট করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি কেবল বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহারের জন্য। বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আরও কয়েকটি দেশ এ ধরনের সুবিধা পেলেও সৌদি আরবের ক্ষেত্রে তা নির্ভর করবে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনা ও কর্মসূচির বিরোধী নয়। তবে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে যুক্ত হতে হবে।

এর আগে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা নিয়ে একটি সমঝোতা হয়। সেই কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব পারমাণবিক চুল্লি নির্মাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে বলে আলোচনা হয়েছিল। পাশাপাশি ইরানের ক্ষেত্রে যেসব তাৎক্ষণিক জাতিসংঘ পরিদর্শনের শর্ত ছিল, সৌদি আরবের জন্য তা প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছিল।

তবে সৌদি আরবের অবস্থান অপরিবর্তিত রয়েছে। রিয়াদ বলছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে সমঝোতা না হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে চালু হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হয়। এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান এই চুক্তিতে যোগ দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলকে স্বীকৃতি শর্তে সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি: ট্রাম্প

সর্বশেষ আপডেট ০৯:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬