ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে হামলা হলে ইরানে পাল্টা বোমা হামলার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 11

হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান হামলা চালালে প্রতিবারই দেশটির একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে কোনো জাহাজে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা হিসেবে ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে। প্রয়োজনে রাজধানী তেহরানের ভেতর বা আশপাশের স্থাপনাও এ হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আন্তরিক নয়। তবে একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়।

ফিলিপাইনে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুবিও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালির নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের নেই। কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে টোল আদায় বা জাহাজে হামলার নজির তৈরি করে, তবে তা বিশ্বজুড়ে বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে উঠবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে টানা ১১তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক অপারেশন সেন্টার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরবরাহ অবকাঠামো লক্ষ্য করা হয়।

এদিকে উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৭ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারকে সামরিক অভিযান স্থগিত এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে সম্মত হলেও, প্রণালিটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ এখনো অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজে হামলা হলে ইরানে পাল্টা বোমা হামলার হুমকি ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৯:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬