ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে মোদির আমন্ত্রণ!

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 110

কোলাজ

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, “আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।”

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই আমন্ত্রণ শুধু একটি সম্মেলনে অংশ নেওয়ার বিষয় নয়; বরং ঢাকা-দিল্লি সম্পর্ক এবং আঞ্চলিক কূটনীতিতে এর বিশেষ তাৎপর্য থাকতে পারে।

এদিকে, ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব সময়ই এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা আশা করি, তারা তাদের জনগণের উদ্বেগ ও দাবির প্রতি গুরুত্ব দেবে এবং দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানকে মোদির আমন্ত্রণ!

সর্বশেষ আপডেট ০৬:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬