ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় তিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 5

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর সাতক্ষীরার জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসকের সা‌র্বিক সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলায় অ‌ভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় সকাল ১০ টা হ‌তে অভিযানটি পরিচালনা করেছে।

অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একটি ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সদর উপজেলার পলাশপোল এলাকায় অবস্থিত পানসী রেস্তোরা (স্বত্বাধিকারী : জি এম ফাত্তাহ্) নামের প্রতিষ্ঠানকে ফ্রিজে কাঁচা মাছ/মাংসের সাথে রান্না করা খাবার একসাথে রাখা, মাথায় হেডনেট ব্যবহার না করাসহ কিছু বাসি খাবার ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০ হাজার – (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া সদর উপজেলার মুনজিতপুর এলাকায় অবস্থিত হোটেল রাজ নামের একটি প্রতিষ্ঠানকে ফ্রিজে বাসি গ্রিল রাখা, ফ্রিজ অপরিস্কার অপরিচ্ছন্ন থাকা, খাবার ঢেকে না রাখা, মিষ্টিতে ছোট একটি তেলাপোকা পাওয়া, দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩০ হাজার (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া সদর উপজেলার লাবনী মোড় এলাকায় অবস্থিত সোনারগাঁও রেস্তোরা নামের একটি প্রতিষ্ঠানকে দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করা, ঝুল পরিস্কার না করা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কেওড়া জল (যা কিডনি ডায়ালাইসিস করার ক্যামিকেল) খাবারে ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ফিলিং স্টেশনে তদারকি করা হয়েছে।

তিনটি রেস্তোরাকে সর্বমোট ৬০ হাজার (ষাট হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সের এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় তিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ আপডেট ১০:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬