‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে’
- সর্বশেষ আপডেট ১০:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 8
জনগণের মুক্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। যারা জনগণের সিদ্ধান্তকে অবজ্ঞা করেছে, ইতিহাসে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। বাস্তবতা মেনে নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের দায় সরকারকে নিতে হবে। তার দাবি, গণভোটে দেশের বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও পরে সেটিকে অবৈধ বলা হচ্ছে। জনগণের মতামত নিয়ে এমন অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, যাদের ত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে না সরকার। জুলাইয়ের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।































